রাজধানীতে ‘ও’ লেভেলের ছাত্রীর মৃত্যুর ঘটনায় বন্ধুর বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:০০
রাজধানীর কলাবাগানে স্কুলপড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছিল যে বন্ধুর বাসায়, তাকে আসামি করে মামলা হয়েছে। মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ওই ছাত্রীর ছেলে বন্ধুর বিরুদ্ধে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা হয়েছে।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ শুক্রবার সকালে (৮ জানুয়ারি) বলেন, “ওই ছাত্রী বাবার অভিযোগের ভাই ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী) ২০০৩এর ৯(২) ধারায় মামলা হয়। “মামলায় ধর্ষণের পর হত্যা করার অভিযোগ আনা হয়েছে।”
মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য যে তিন কিশোরকে থানায় নেওয়া হয়েছিল তাদের আসামি করা হয়নি। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি পরিতোষ।

