বিয়ের প্রস্তাব পেয়েই ৬৫০ ফুট নিচে পড়ে গেল তরুণী!
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:০০
পাহাড়ে ঘুরতে গিয়ে সেখানে উঁচু এক পাথরে ওঠে তরুণীকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। এমন সুখকর মুহূর্তের অল্পক্ষণেই পাথর থেকে পড়ে যান তরুণী।
এনডিটিভি জানায়, গত সপ্তাহে অস্ট্রিয়ার ক্যারেনথিয়াতে এ ঘটনাটি ঘটে। তবে প্রাণে বেঁচে গেছেন ওই তরুণী। ফালকার্ট মাউন্টেনে ঘুরতে যান ওই যুগল। সেখানে ২৭ বছর বয়সী প্রেমিক বিয়ের প্রস্তাব দেন ৩২ বছর বয়সী প্রেমিকাকে। প্রস্তাবে ‘হ্যাঁ’ বলার পরেই ৬৫০ ফুট উঁচু থেকে সোজা নিচে পড়ে যান তরুণী।
অবশ্য এত উঁচু থেকে পড়েও এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। মূলত তুষারপাত তাকে বাঁচিয়ে দেয়। অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। তারাই খবর দেন উদ্ধারবাহিনীকে।
এদিকে পড়ে যাওয়ার সময় প্রেমিকাকে বাঁচাতে গিয়ে প্রেমিকও পড়েছিলেন ৫০ ফুট নিচে। তবে একটি পাথরকে ধরে কোনও মতে ঝুলে থাকেন তিনি। উদ্ধার করে তাকে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। আর প্রেমিককে উদ্ধার করা হয় হেলিকপ্টারের সাহায্যে।
এ যুগল সুস্থ আছেন বলে এক পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, ‘তারা দুজনেই খুব ভাগ্যবান। এ রকম জায়গা থেকে পড়লে বাঁচার সম্ভাবনা কমই থাকে।’

