ফের চীনে লকডাউন ঘোষণা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৪০
চীনের উত্তরাঞ্চলীয় শিচিয়াচুয়াং নগরীতে ১ কোটি ১০ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। সেখানে নতুন করে শতাধিক জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হল।
বাসিন্দাদের নগরী ছেড়ে যেতে বারণ করা হয়েছে; বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। প্রত্যেক বাসিন্দাকে ভাইরাস পরীক্ষা করানোর জন্য শিচিয়াচুয়াংয়ে ৫ হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রও চালু করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে ভাইরাস সংক্রমণের সাম্প্রতিক ওই পরিসংখ্যানই চীনে সর্বোচ্চ। তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া এবং পরীক্ষা বাড়িয়ে চীন করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখছে।
শিচিয়াচুয়াং নগরী হেবেই প্রদেশে অবস্থিত। প্রদেশটিতে বৃহস্পতিবার নতুন করে ১২০ জনের ভাইরাস শনাক্ত হয়েছে এবং আক্রান্তদের মাত্র একজন বাদে বাকী সবাই শিচিয়াচুয়াংয়ের বাসিন্দা। আর চীনের অন্যান্য স্থানে নতুন আরও ২২ জনের ভাইরাস শনাক্ত হয়েছে

