সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:০৭

যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরার তালা উপজেলার ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন রামপদ মণ্ডল। অন্যজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ওই বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শাহীন হোসেন জানান, আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading