ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমান শনাক্ত, দেহাবশেষ উদ্ধার
উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫২
ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যে যাত্রীবাহী বিমানটি শনিবার (৯ জানুয়ারি) নিখোঁজ হয়েছিল সেটি সাগরে বিধ্বস্ত হয়। বিমানটির ভূপাতিত হওয়ার স্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।
উড্ডয়নের চার মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। রবিবার বিমানটির সম্ভাব্য ফ্লাইট রেকর্ডার থেকে ছড়িয়ে পড়া সিগন্যাল শনাক্ত করা সম্ভব হয়েছে বলে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। নৌবাহিনীর ডুবুরিসহ অন্তত ১০টি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ইন্দোনেশিয়ার গণমাধ্যম জানিয়েছে, সাগরে মাছ ধরতে যাওয়া অনেক মৎস্যজীবী বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন এবং তারা বিমানটির কিছু ধ্বংসাবশেষ, একটি চাকা ও মানবদেহের অংশ উদ্ধারকারী দলগুলোর কাছে হস্তান্তর করেছেন।

