ক্রিকেটার থেকে অভিনেতা ইরফান পাঠান

ক্রিকেটার থেকে অভিনেতা ইরফান পাঠান

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৫৫

ইন্ডিয়ার জাতীয় দলের ক্রিকেটার ইরফান পাঠান পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের জানুয়ারিতে। এরপর ব্যস্ত ছিলেন আইপিএল-এর ধারাভাষ্য নিয়ে। কিন্তু এই মুহুর্তে তাকে নিয়ে চমকপ্রদ খবর, বড় পর্দায় ডেবিউ করেছেন এই ক্রিকেটার। ছবির নাম ‘কোবরা’।

৮ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘কোবরা’র টিজার। এই ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। তার চরিত্রটির নাম আসলান ইলমাজ। যিনি কিনা খুঁজে বেড়াচ্ছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। ‘কোবরা’র চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। শোনা যাচ্ছে, ছবিতে বিশ রকম লুকে দেখা যাবে বিক্রমকে। কোবরা রূপী বিক্রমকে আসলান রূপী ইরফান ধরতে পারবেন কিনা তা ছবি মুক্তির পরই বোঝা যাবে।

এই বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে করোনার কারণে শ্যুটিং বন্ধ হয়ে যায়। রাশিয়া থেকে ফিরে আসে পুরো ইউনিট। পরিস্থিতি একটু ঠিক হতেই ফের শুরু হয়েছে ছবির কাজ। তবে ‘কোবরা’র মুক্তির নতুন তারিখ এখনও নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading