এক হচ্ছেন শাকিব-অপু

এক হচ্ছেন শাকিব-অপু

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:১৫

গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শিগগিরই আবার এক হচ্ছেন একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। তবে তা বাস্তবে নয়, পর্দায়। কিন্তু শাকিবের সঙ্গে পর্দাতেও অপুর জুটি হওয়ার বিষয়টি অবাক করার মতো। কারণ তারা এখন সাবেক স্বামী-স্ত্রী।

ঢালিউড সুত্রে খবর, এ বছর আবার তারা জুটি বাধতে চলেছেন। শাকিব ও অপুর ডিভোর্সের আগে তারা কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করছিলেন। সেই ছবিগুলো নিয়ে বিপাকে ছিলেন পরিচালক ও প্রযোজকরা।

তবে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, সেই অসম্পূর্ণ ছবিগুলো এ বছর শেষ হতে পারে। যদিও বিষয়টি নিয়ে শাকিব বা অপুর তরফ থেকে কোনো মন্তব্য এখনো আসেনি। তবে এ বছরই ছবিগুলোর শুটিং শেষ হবে বলে জানা গেছে। সেটা হলে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাকিব ও অপুকে।

দেশের শীর্ষ নায়ক শাকিব খান। নতুন বছরে নিজের প্রযোজিত বেশকিছু ছবি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে এ নায়ককে। অন্যদিকে তার সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘ছায়াবৃক্ষ’ নামের একটি ছবির কাজ শেষ করেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading