উল্টে যাওয়া ট্রাকের নিচে পড়ে মৃত্যু, সড়কে বিক্ষোভ

উল্টে যাওয়া ট্রাকের নিচে পড়ে মৃত্যু, সড়কে বিক্ষোভ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ১১:০০

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে মনছের আলী (৬৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা নিরাপদ সড়কের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া মনছের আলী একই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মনছের আলী নিজ বাড়ির পাশের মরিচ ক্ষেত দেখতে যান। এসময় লালমনিরহাটগামী একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-২১৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে সরাসরি মনছের আলীর ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ না পাওয়ায় আটককৃত চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading