বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের পরিপূর্ণতা লাভ করি: তোফায়েল

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের পরিপূর্ণতা লাভ করি: তোফায়েল

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৩০

আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ। ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের পরিপূর্ণতা লাভ করি আমরা।

রবিবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা সরকারি স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
আলোচনা সভা শেষে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে র‍্যালি বের হয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে। এ সময় ভোলা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading