আমেরিকায় ষড়যন্ত্রের দায়ে বাংলাদেশির দণ্ড

আমেরিকায় ষড়যন্ত্রের দায়ে বাংলাদেশির দণ্ড

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:১৫

ওয়াশিংটন–মেক্সিকো থেকে বহিরাগতদের আমেরিকা পাচারের পরিকল্পনায় ভূমিকা রাখার দায়ে মেক্সিকোর মন্টেরিতে বসবাসকারী এক বাংলাদেশি নাগরিককে ৪৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস। এছাড়া তাকে পরবর্তী আরও তিন বছরের জন্য পর্যবেক্ষণের আওতায় মুক্ত রাখার দণ্ড দিয়েছে।

দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিসের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন থেকে রবিবার (১০ জানুয়ারি) এক বার্তায় জানানো হয়, দণ্ড পাওয়া বাংলাদেশি নাগরিকের নাম মোক্তার হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, মোক্তার হোসেন স্বীকার করেছেন যে, তিনি ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত সময়ে অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদেরকে আমেরিকায় আনার পরিকল্পনা করেছেন এবং এনেছেন। মোক্তার হোসেন মেক্সিকোর মন্টেরিতে থেকে এ কার্যক্রম পরিচালনা করেছেন। সেখানে তিনি একটি হোটেলের ব্যবস্থা রেখেছিলেন, যেখানে বহিরাগতরা যুক্তরাষ্ট্র যাওয়ার পথে আশ্রয় গ্রহণ করতো। এসব বহিরাগতকে যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য তিনি গাড়িচালকদেরকে অর্থ দিতেন এবং কিভাবে রিও গ্র্যান্ডে নদী পার হতে হবে সে বিষয়ে বহিরাগতদেরকে পরামর্শ দিতেন।

জাস্টিস ডিপার্টমেন্টের ক্রিমিনাল ডিভিশনের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড পি বার্নস বলেন, ‘মামলার আসামি একটি সংগঠিত চোরাচালান নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। যিনি মুনাফার জন্য কাজ করতেন এবং যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইতো তাদেরকে শিকার বানাতেন। এই দণ্ডাজ্ঞা এ ধরনের আন্তঃসীমান্ত অপরাধ সংঘঠনে জড়িতদের জন্য একটি সুস্পষ্ট নিরোধক হিসাবে কাজ করে। যারা আর্থিক লাভের জন্য আমাদের সীমান্তের নিরাপত্তাকে উপেক্ষা করে অবৈধভাবে বিদেশিদের আমেরিকার অভ্যন্তরে ঠেলে দেয়।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading