মঙ্গলবার থেকে বাড়তে পারে শীত

মঙ্গলবার থেকে বাড়তে পারে শীত

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৪০

রাজধানী ঢাকাসহ আশপাশে এলাকায় শীত নেই বললেই চলে। পৌষেও শীত অনুভূত না হওয়াকে জলবায়ুর বিরূপ প্রভাব হিসেবে দেখছেন আবহাওয়াবিদরা। তবে শীত কমে গেলেও আবার বাড়বে বলে জানিয়েছেন তারা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে সারাদেশে কমবে রাতের তাপমাত্রা। এতে বাড়বে শীতের অনুভূতি।

রবিবার (১০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading