আরও বেপরোয়া ট্রাম্প সমর্থকরা, লক্ষ্য বাইডেনের শপথ অনুষ্ঠান

আরও বেপরোয়া ট্রাম্প সমর্থকরা, লক্ষ্য বাইডেনের শপথ অনুষ্ঠান

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:০০

আমেরিকার ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এবার তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দিনে ফের ওয়াশিংটনে হাজির হওয়ার প্রতিজ্ঞা করেছে।

একজোট হওয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগে তারা নানা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সিএনএন জানায়, তারা ‘ট্রাম্প নয়ত যুদ্ধের’ ডাক দিয়েছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। ওই দিনই ট্রাম্পের মেয়াদ শেষ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম পার্লার’র এ এক ট্রাম্প সমর্থক লেখেন, ‘‘১৯ জানুয়ারি ২০২১ আমাদের অনেকে ফিরে আসবে, আমাদের জাতীয় সংকল্পের সমর্থনে আমরা অস্ত্র নিয়ে আসব, যেটা এই বিশ্ব কোনোদিন ভুলতে পারবে না!!! আমরা এত সংখ্যায় আসব যে, কোনও সেনাবাহিনী বা পুলিশ বাহিনী তার মোকাবেলা করতে পারবে না।”

এনবিসি নিউজ জানায়, পার্লার, টেলিগ্রাম চ্যাট রুমস এবং দ্যডনাল্ড ডট উইন এর মত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছিল ট্রাম্প সমর্থকরা। পরে তারা ক্যাপিটলে তাণ্ডব চালায়। বিশ্বকে স্তব্ধ করে দেওয়া ওই তাণ্ডবে এক পুলিশসহ পাঁচ জন নিহত হন।

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত বুধবারের ওই হামলায় কট্টর-ডাপন্থি কিউএনন ষড়যন্ত্র তত্ত্ববাদে বিশ্বাসী এবং নানা চরমপন্থি দলের সঙ্গে জড়িত ব্যক্তিরা অংশ নেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading