করোনায় সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যু

করোনায় সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যু

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৪৫

দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে লাইফ সাপোর্টে থাকা মিজানুর রহমান খানকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

মিজানুর রহমান খানের ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বলেন, ‘ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। দাফন বা অন্যান্য বিষয়ে আমরা এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নিইনি।’

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিজানুর রহমান খানকে। তার শারীরিক অবস্থার অবনতি গত ১০ ডিসেম্বর ভর্তি করা হয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading