এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার অভিযোগপত্র গ্রহণ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার অভিযোগপত্র গ্রহণ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:০০

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ মামলার অভিযোগপত্র (চার্জশিট) মঙ্গলবার গ্রহণ করেছে আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী মামলার চার্জশিট গ্রহণ করেন। এ সময় মামলার চার্জশিটভুক্ত ৮ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত চার্জশিট গ্রহণ করে তা আমলে নিয়েছেন। তবে এ মামলার চার্জ গঠনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

আদালত সূত্র জানায়, বাদীপক্ষ চার্জশিটের ওপর আদালতে কোনো আপত্তি না দেয়ায় আদালত চার্জশিট গ্রহণ করে।

এর আগে গত ৩ ও ১০ জানুয়ারি দুদফায় মামলায় অভিযোগপত্র গ্রহণের তারিখ পেছানো হয়।

এর আগে গত ৩ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আবুল কাশেম আদালতে ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান (র.) থানা পুলিশের উপ-পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading