ইন্ডিয়ায় ৩ কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

ইন্ডিয়ায় ৩ কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:১৫

ইন্ডিয়ায় গত বছর পাস হওয়া তিনটি কৃষি আইনের বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের দেওয়া এ স্থগিতাদেশকে ক্ষমতাসীনদের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ার গণমাধ্যমগুলো।

গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া বিতর্কিত এ কৃষি আইনগুলো বাতিলের দাবিতে ইন্ডিয়ার হাজার হাজার কৃষক এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির কাছে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।

সরকারের প্রতিনিধিরা বেশ কয়েকদফা কৃষক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেও তাদের ফেরাতে পারেননি।

“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি আইনগুলোর উপর স্থগিতাদেশ দিচ্ছি,” বলেছেন ইন্ডিয়ার প্রধান বিচারপতি এসএ বোবদে।

কৃষকদের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান বের করতে একটি কমিটি করার কথাও বলেছে ইন্ডিয়ার শীর্ষ আদালত।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading