কিশোরীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ, আটক ৪

কিশোরীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ, আটক ৪

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৫৫

এক কিশোরীকে মোংলার সিগনাল টাওয়ার এলাকার দীর্ঘ প্রায় ৬ মাস ধরে আটকে রেখে যৌনকর্মী হতে বাধ্য করাসহ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী মোংলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় মঙ্গলবার (১২ জানুয়ারি) ধর্ষণের শিকার কিশোরী থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ধর্ষকসহ পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে চার জনকে আটক করেছে পুলিশ।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল গণমাধ্যমকে জানান, মোংলা পৌর শহরের ওই কিশোরীকে ছয় মাস আগে তার আত্মীয় শিউলি বেগম ও শারমিন বেগম কাজের কথা বলে শরণখোলার ধানসাগর এলাকায় নিয়ে যায়। এরপর সেখানে তাকে রেখে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে তারা। গত ১১ জানুয়ারি কিশোরীর মা-বাবা তাকে সেখান থেকে উদ্ধার করে মোংলায় নিয়ে আসেন। সর্বশেষ তাকে দেলো পাটোয়ারী (৩০) নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। এর আগে বাড়িতে রেখে এবং বিভিন্ন বাড়িতে নিয়ে তাকে যৌনকর্মীর কাজ করায় তারা। পরিবার উদ্ধার করে আনার পর মঙ্গলবার থানায় ধর্ষণ মামলা দায়ের করে ওই কিশোরী। শারমিন বেগম (৩০), শিউলি বেগম (৪৫), পারভিন বেগম (৩৫), শিল্পী বেগম (৩৬), আলী হোসেন (৩৮), দেলো পাটোয়ারী (৩০) ও তায়েবা বেগম (৩০) নামে চার জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

পুলিশ ধর্ষণের দায়ে দেলো পাটোয়ারীকে এবং যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করায় তার আত্মীয় শারমিন, শিউলি ও শিল্পীকে আটক করেছে। মামলার অপর আসামি আলী হোসেন ও তায়েবা বেগম পলাতক রয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি মোংলার কাইনমারী ও সিগনাল টাওয়ার এলাকায়।

আটক ব্যক্তিদের বুধবার (১৩ জানুয়ারি) সকালে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading