আগামী সপ্তাহে বাংলাদেশ-চীন-মিয়ানমারের সচিবদের বৈঠক

আগামী সপ্তাহে বাংলাদেশ-চীন-মিয়ানমারের সচিবদের বৈঠক

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:১৫

বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান।

বুধবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ৯ অথবা ১০ (জানুয়ারি) তারিখে সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। তারাই এই তারিখ বলেছিল এবং আমরা রাজি হই। কিন্তু পরে এটি তারা পিছিয়ে দেয়। পেছানোর একটি কারণ হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী (ওয়াং ই) এখন মিয়ানমারে অবস্থান করছেন। সে কারণেই তারা বলছে ওনার সঙ্গে আলাপের পরে এটি ১৯ তারিখ হবে। আশা করি ফলপ্রসু কিছু হবে। এটি ঢাকায় হবে।’

চীন ও মিয়ানমারের প্রতিনিধি থাকবে এবং সচিব পর্যায়ে এই বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের কাজ করছি। কিন্তু প্রতিবেশীরা সহযোগিতা করছে না।‘

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading