ইরানের নৌবাহিনীতে সবচেয়ে বড় সামরিক জাহাজ

ইরানের নৌবাহিনীতে সবচেয়ে বড় সামরিক জাহাজ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৩০

ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক জাহাজ। পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে সামুদ্রিক এক ক্ষেপণাস্ত্র মহড়ায় নৌবাহিনীতে যুক্ত হয় আইআরএস মাকরান। নিজ দেশে তৈরি জাহাজটি পাঁচটি হেলিকপ্টার বহনে সক্ষম। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোড়ায় সক্ষম আরও একটি জাহাজ ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আমেরিকা এবং তাদের আঞ্চলিক মিত্র বিশেষ করে সৌদি আরব ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিরাপত্তা হুমকি বলে বিবেচনা করে থাকে। তাদের আশঙ্কা হলো তেহরান হয়তো তাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পারমাণবিক অস্ত্র ছুঁড়ে ফেলতে পারে।

বুধবার (১৩ জানুয়ারি) ইরানের নৌবাহিনীতে যুক্ত হওয়া আইআরএস মাকরান ২২৮ মিটার দীর্ঘ। একটি তেলের ট্যাংকারকে এই জাহাজে পরিণত করা হয়েছে।

এটি নৌবাহিনীর সরঞ্জাম পৌঁছানো, তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো, বিশেষ বাহিনী মোতায়েন, চিকিৎসা সহায়তা এবং দ্রুতগামী জাহোজের বেজ হিসেবে ব্যবহার করা হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading