বিশ্বে করোনা আক্রান্ত ৯ কোটি ২২ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত ৯ কোটি ২২ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:০০

বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২২ লাখ ছাড়িয়েছে। সেই সাথে মৃতের সংখ্যা অতিক্রম করেছে ১৯ লাখ ৭৭ হাজার।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ২২ লাখ ৯১ হাজার ৩৩ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৭৭ হাজার ৮৯৩ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৫৬ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৮৪ হাজার ৬৩৪ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৪ হাজার মানুষ মারা গেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading