ঝিনাইদহে কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪০

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের পাশে কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. আলমগীর খান বাবু ওই ওয়ার্ডের বাসিন্দা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ সাংবাদিকদের জানান, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

আনোয়ার সাঈদ আরও জানান, গতকাল রাতে শৈলকুপা পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়াডের কাউন্সিলর পদে প্রার্থী মো. আলমগীর খান বাবু এবং প্রতিদ্বন্দ্বী শওকত আলির সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন নামে একজন নিহত হন। নিহত লিয়াকত কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই। এ ঘটনার পর আলমগীর খান বাড়ি থেকে বের হয়ে যান। রাতে পার্শ্ববর্তী দেবতলা গ্রামে কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলেন তিনি।

নিহত আলমগীরের স্ত্রী ইতি খাতুন জানান, রাত ১০টার দিকে মোবাইল ফোনে তার স্বামীর সাথে কথা হয়। আলমগীর তখন নদীর ধার দিয়ে হেঁটে নিরাপদ স্থানে যাচ্ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading