রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ রাজধানীর রমনা থানার মগবাজার থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম। গ্রেফতার ব্যক্তির নাম কবির হোসেন (৩৫)। তার হেফাজতে থাকা ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মাহবুবুল আলম বলেন, ‘বুধবার (১৩ জানুয়ারি) রমনা থানার মগবাজার চৌরাস্তা থেকে মাদক ব্যবসায়ী কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে রাজধানীতে নিয়ে আসতো। এরপর এই গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।’

রমনা থানায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading