কার্বোহাইড্রেট খেয়েই মাতাল এক মার্কিনী!

কার্বোহাইড্রেট খেয়েই মাতাল এক মার্কিনী!

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:১০

আমেরিকার নাগরিক ৬২ বছরের নিক কারসন এমন এক রোগে ভুগছেন, যাতে তিনি অ্যালকোহল না খেয়েও রীতিমতো মাতাল হয়ে পড়ছেন। এতে যখনই কোনও ব্যক্তি কেক বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ কোনও কিছু খান, তখন দেখে মনে হয় সেই ব্যক্তি প্রচুর অ্যাকোহল পান করেছেন।

নিক যে রোগে ভুগছে তার নাম অটো ব্রোয়ারি সিন্ড্রোম। এই রোগে নিকের শরীর শর্করাকে অ্যালকোহলে রূপান্তরিত করে, যার জেরে কোনও পানীয় ছাড়াই নেশা হয়ে যায়।

এটিকে অনেক ব্যক্তি দারুণ সুবিধাজনক মনে করলেও আসলে ব্যাপারটা কিন্তু মোটেই সুবিধার না। কারণ, এই রোগের জেরে নিক কারসন যাই খাচ্ছেন না কেন, বিশেষ করে কেক বা অন্য কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলেই মারাত্মক ভাবে বেসামাল হয়ে পড়ছেন।

জানা গিয়েছে, ২০ বছর আগে, নিক একধরনের রাসায়নিকের সংস্পর্শে এসেছিল। যার জেরে তখন থেকেই ধীরে ধীরে এমন অবস্থা হয়ে গিয়েছে নিকের। পরিস্থিতি এমন যে, নিককে এখন সবসময়ই ব্রেথ অ্যানালাইজার নিয়ে চলাফেরা করতে হয়। কারোন তিনি যে কোন সময় মাতাল হয়ে পড়বেন, তা তিনি নিজেও জানেন না।

শুধু কেক খাওয়া না, নিক যদি সামান্য পরিমাণেও চিনি বা শর্করা জাতীয় খাবার খেয়ে ফেলেন তবেও তিনি নেশায় বেসামাল হয়ে পড়েন। এই কারণে নিক খুব বুঝে ডায়েট করেন। এই ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকে এবং প্রোটিন এবং ফ্যাটগুলির পরিমাণ থাকে খুব বেশি।

নিক বলেন, “অন্য লোকেরা আমার এই রোগ নিয়ে যথেষ্ট মজা করে। কিন্তু আমি শুধু খাবার খেয়েই যে মাতাল হয়ে যাই, এটা আমার পক্ষে মোটেও ভালো না। কারণ, এর জন্য আমি আমার অনেক প্রিয় খাবার খেতে পারি না।

তবে নিক জানিয়েছেন, তিনি ধীরে ধীরে এই সমস্যা থেকে বেরিয়ে সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading