সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

সাব্বির হোসেন | উত্তরদক্ষিণ
সাভার: শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:২০

সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় বাসচাপায় রিয়াজুল নিহত হন। নিহত রিয়াজুল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নছোপা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি আশুলিয়ার চক্রবর্তী মোল্লা কলোনিতে থেকে একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।
একই সড়কে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসির) সামনে একটি বাস অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ২০ জন আহত হন। বাস দু’টিকে থানায় নিয়ে গেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়াজুলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসটিকে চিহ্নিত করতে চেষ্টা চলছে। তবে বিপিএটিসির সামনে দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading