মিরাক্কেল মাতাবেন জবি শিক্ষার্থী রাশেদ

মিরাক্কেল মাতাবেন জবি শিক্ষার্থী রাশেদ

জবি প্রতিনিধি | উত্তরদক্ষিণ
জবি: শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ ইন্ডিয়ান টিভি চ্যানেল জি-বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মিরাক্কেল’র ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন। এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগি হিসেবেও রয়েছেন সকলের পছন্দের তালিকায়।

জানা যায়, টুকটাক রম্য লেখালেখির সুবাধেই মীরাক্কেলে রাশেদের অডিশন দেওয়া। গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় মীরাক্কেল টিম এর অডিশনের মাধ্যমে বাছাই করা হয় বাংলাদেশী প্রতিযোগিদের। মিরাক্কেল শো’র পরিচালক শুভঙ্কর দার সামনে অডিশনে দিয়ে অনেক প্রতিযোগিদের মধ্যে মীরাক্কেল এর মূল পর্বে জায়গা করে নেয় রাশেদ।

নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে রাশেদের ছোটবেলা থেকেই কমেডি নিয়ে নেশা জন্মে যায়। এর আগে দেশ-বিদেশের বেশ কয়েকটা কমেডি শো-এ অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন রাশেদ। মিরাক্কেল-১০ এর এবারের আসরে হট ফেবারিট রাশেদ সকলের প্রশংসায় পঞ্চমুখ। রাশেদের এই সাফল্যে উচ্ছ্বসিত বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সবাই।

অনুভূতি প্রকাশ করে রাশেদ বলেন, কয়েক বছর আগে থেকে টুকটাক রম্য লেখালেখি শুরু করি, সেখান থেকে স্বপ্ন জাগে মীরাক্কেল এর মতো বড় মঞ্চে নিজেকে দেখা। প্রথম যখন স্টেজ এর পেছন থেকে মীর দা’র কন্ঠে নিজের নাম টা শুনতে পাই, সে এক ভয়াবহ সুন্দর অনূভুতি। দীর্ঘদিনের স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে মীরাক্কেলে মঞ্চে নিজেকে দেখে সবচেয়ে সফল মনে হচ্ছে। আর আমাকে প্রথম থেকে সব চেয়ে বেশি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমার মা। প্রথম এপিসোড প্রচারের পর দর্শক, বন্ধুবান্ধব, আত্বীয় স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আর শুভেচ্ছা পাচ্ছি। আশা করি, পুরোটা পথচলা তারা আমার সাথে থাকবেন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন। ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত কমেডিয়ান হিসেবে পরিচিত পেতে চান তরুণ এই কমেডিয়ান রাশেদ।

উল্লেখ্য, ইন্ডিয়ান বাংলা জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলার আয়োজনে মিরাক্কেল শো এর এবারের আসরের উপস্থাপনায় রয়েছেন জনপ্রিয় ব্যক্তিত্ব মীর আফসার আলি। এবার প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম। অভিনেতা ও নায়ক সোহম চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। এবার এ আসরে বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগি মনোনীত হয়েছেন। এর মধ্যে রয়েছেন এই তরুণ কমেডিয়ান রাশেদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading