দ্বিতীয় ধাপের পৌরমেয়র হলেন যারা

দ্বিতীয় ধাপের পৌরমেয়র হলেন যারা

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:২০

দ্বিতীয় ধাপে নির্বাচনেও অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন। ৬০টি পৌরসভার মধ্যে ৩১টির ফল জানা গেছে।

শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

মধ্যরাত নাগাদ প্রাপ্ত ৩১টি পৌরসভার নির্বাচনী ফলের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ২১টিতে, স্বতন্ত্র প্রার্থীরা পাঁচটিতে, বিএনপির প্রার্থীরা তিনটিতে এবং জাতীয় পার্টির (জাপা) ও জাসদের দুই প্রার্থী দুই পৌরসভায় জয় পেয়েছেন।

বগুড়ার সারিয়াকান্দীতে আওয়ামী লীগ প্রার্থী, সান্তাহারে বিএনপির প্রার্থী আ শেরপুরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বগুড়ার সন্তাহারের জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ সন্ধ্যায় ফল ঘোষণায় বলেন, বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন সাত হাজার ৭৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন সাত হাজার ৪০২ ভোট।

বগুড়ার শেরপুরের স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকা আট হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হযেছেন। নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আব্দুস সাত্তার পেয়েছেন চার হাজার ৬৮৬ ভোট।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মতলুবর রহমান বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মো. মতলুবর রহমান ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল সারওয়ার পেয়েছেন সাত হাজার ৯৭০ ভোট।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) আবদুর রশিদ রেজা সরকার দুই হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রার্থী আওয়ামী লীগের আব্দুল্যাহ-আল-মামুন পেয়েছেন দুই হাজার ৫৫৮ ভোট।

বাগেরহাট জেলায় ১২ হাজার ১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান। আর বিএনপির মো. জুলফিকার আলী পেয়েছেন ৫৯২ ভোট।

ফেনীর দাগনভূঁঞা’এ আওয়ামী লীগের ওমর ফারুক খান আট হাজার ২৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের কাজী সাইফুর রহমান স্বপন ৯৩৯ ভোট পেয়েছেন। এই নিয়ে ওমর ফারুক পরপর তিনবার মেয়র পদে জয় পেলেন।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হক ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ১৭৬ ভোট আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম পেয়েছেন দুই হাজার ২৫৬ ভোট।

ঝিনাইদহের শৈলকুপায়, ১০ হাজার ৮৮৭ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী কাজী আশরাফুল আজম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী তৈয়বুর রহমান খান পেছেন সাত হাজার ২৮১ ভোট।

সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নাদের বখত বিজয়ী হয়েছেন। নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির মুর্শেদ আলম পেয়েছেন পাঁচ হাজার ৮৮৫ ভোট।

সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার বিজয়ী হয়েছেন। তিনি চামুচ প্রতীকে পেয়েছেন আট হাজার ৩৭৮ভোট। তার নিকট প্রার্থী আওয়ামী লীগের মিজানুর রহমান ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার ১৮ ভোট। বিএনপির প্রার্থী হারুনুরুজ্জামান পেয়েছেন ৮১৭ ভোট।

পাবনার ফরিদুপর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী খ ম কামরুজ্জামান মাজেদ নির্বাচিত হয়েছেন। তিনি পাঁচ হাজার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন তিন হাজার ৩১২ ভোট।

দিনাজপুরে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম পরপর তিনবার মেয়র নির্বাচিত হলেন। সৈয়দ জাহাঙ্গীর আলম ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২২৬ ভোট।

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন বাবুল তিন হাজার ৯৯৩ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রার্থী আওয়ামী লীগের নূর ইসলাম পেয়েছেন তিন হাজার ৯৪৬ ভোট।

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় আওয়ামী লীগের আক্কাস আলী ১৫ হাজার ৩৫৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরুজ্জামন সরকার পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট।

মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল পুনরায় নির্বাচিত হয়েছেন। খুরশিদ হায়দার টুটুল পেয়েছেন ৩৯ হাজার ৪৬৭ ভোট। তার নিকট প্রার্থী বিএনপির ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন ছয় হাজার ৭৩ ভোট।

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিল্লাল হোসেন সরকার ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল ইসলাম শহীদ পেয়েছেন পাঁচ হাজার ২৬১ ভোট।

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া পাঁচ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তুফা জগ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৪২৮ ভোট। বিএনপির চান মাহমুদ পেয়েছেন চার হাজার ৬৩ ভোট।

নওগাঁর নজিপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের রেজাউল কবির চৌধুরী সাত হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নাটোরের গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের রোখসানা মোর্তজা ছয় হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুনজুরুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ১৫২ ভোট।

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় তিন হাজার ৬৩০ ভোট পেয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. মনিরুজ্জামান বিজয়ী হয়েছেন। তার নিকট প্রার্থী বিএনপির আব্বাছ আলী পেয়েছেন এক হাজার ৮০৯ ভোট।

পাবনার সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মাহবুবুল আলম বাচ্চু নৌকা প্রতীকে ১৬ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিরাজুল ইসলাম মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৭০ ভোট।

শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগের পারভেজ রহমান জন ২৩ হাজার২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোনের (চরমোনাই) প্রার্থী তানভির আহম্মেদ বেলাল (হাতপাখা) পেয়ছেন এক হাজার ৩৭৬ ভোট।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান জয়লাভ করেছেন। আনিছুর রহমান পেয়েছেন ২৩ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী খান পেয়েছেন ১০ হাজার ৯৬ ভোট।

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী লতিফুর রহমান রতন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি তিনবার এই পৌরসভার মেয়র হন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৪৫ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা পারভীন পেয়েছেন চার হাজার ৩৮৪ ভোট।

ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল গণি দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেফাত উল্লাহ পেয়েছেন পাঁচ হাজার ৩৩০ ভোট।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নারিকেল গাছ প্রতীকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুর রহমান পেয়েছেন নয় হাজার৩০৭ ভোট।

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পাঁচ হাজার ২৫৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হেলাল মিয়া পেয়েছেন দুই হাজার ৮০৬ ভোট।

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সিপার উদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীক নিয়ে চার হাজার ৮৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া জগ প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৮৫ ভোট।

কুষ্টিয়া পৌরসভায় আওয়ামী লীগের আনোয়ার আলী ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বশিরুল আলম চাঁদ পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট।

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ প্রার্থী আনোয়ারুল কবির টুটুল আট হাজার তিন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীমুল ইসলাম ছানা পেয়েছেন পাঁচ হাজার ৬০১ ভোট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading