সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় আমেরিকা
উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৪৪
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক সামনে রেখে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫০টি রাজ্যের সবগুলো ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার মতো প্রাণঘাতী ঘটনার পুনারাবৃত্তি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
আগামী বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রবিবার (২০ জানুয়ারি) দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাইডেনের অভিষেক অনুষ্ঠান সামনে রেখে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হচ্ছে।
ওই দিন নির্বাচনে বাইডেনের জয়ের স্বীকৃতির জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসে যৌথ অধিবেশন চলার মধ্যে ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের কয়েকশ সমর্থক। আগ্রাসী বিক্ষোভকারীদের তাণ্ডবে হতবিহ্বল হয়ে পড়েন দেশটির আইনপ্রণেতারা, কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাপিটল ভবন। পরে লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ ভবন থেকে বিক্ষোভকারীদের সরালে পুনরায় অধিবেশন শুরু হয়।
অনলাইনে ট্রাম্পপন্থি ও কট্টর ডানপন্থি নেটওয়ার্কগুলোর করা পোস্টে ১৭ জানুয়ারি সশস্ত্র বিক্ষোভ এবং অভিষেকের দিন ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসি অভিমুখে যাত্রার ডাক দেওয়া হয়েছে।
এদিকে ওই সব কর্মসূচির ডাক পুলিশের ফাঁদ হতে পারে এবং কঠোর নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী অনুসারীদের এগুলোতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে।
তবে ওই পোস্টকে গুরুত্ব দিয়ে আমেরিকার রাজ্যগুলোতে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক বলেছেন, বিক্ষোভকারীদের মধ্যে ‘সহিংস উগ্রপন্থিরা’ ঢুকে যেতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন।

