নিঃসঙ্গ দিন কাটছে কাঞ্চির

নিঃসঙ্গ দিন কাটছে কাঞ্চির

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:১০

কাঞ্চি নামের একটি গন্ডার পুরুষ জাতীয় চিড়িয়াখানার সঙ্গীর জন্য পাগলপ্রায় অবস্থায় রয়েছে। কাঞ্চির ভয়াবহ এই নিঃসঙ্গতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, সঙ্গী মারা যাওয়ার পর ২০১৪ সাল থেকে একা-একাই দিন কাটছে কাঞ্চির।

সাত বছর আগে সঙ্গী হারানো কাঞ্চির জন্য আফ্রিকা থেকে পুরুষ গন্ডার আনার পরিকল্পনা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে সম্ভব হচ্ছে না।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, পুরুষ গন্ডার মারা যাওয়ার পর নিঃসঙ্গতা দূর করতে প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শে তার সঙ্গে একই প্রজাতির তৃণভোজী ভেড়া রাখা হয়।

২০১১ সালে দক্ষিণ আফ্রিকা থেকে কাঞ্চিদের আনা হয়। যার মালিক ছিলেন মেনেস নামের এক ব্যক্তি। তিন বছর বাদে অসুস্থ হয়ে মারা যায় পুরুষ সঙ্গীটি। তাতে নাওয়া খাওয়া বন্ধ করে দেয় স্ত্রী গন্ডার কাঞ্চি। গঠন করা হয় মেডিকেল বোর্ড। কাঞ্চির প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজের কাজ কিছুই হলো না। পরে যোগাযোগ করা হয় মেনেসের সঙ্গে। মেনেস সংশ্লিষ্টদের পরামর্শ দেন কাঞ্চির খাঁচায় যেন একটি তৃণভোজী কোনো প্রাণী দেয়া হয়। না হলে সে এভাবেই মারা যাবে। পরে ভেড়া দেয়া হলেও খুব একটা কাজ হয়নি।

কাঞ্চি কিছু খেতে চায় না। প্রায়ই তার কেয়ারটেকার ফরিদ মিয়ার সঙ্গে অসংলগ্ন আচরণ করে। ফরিদ মিয়া বলেছেন, তার মুড যখন-তখন পাল্টে যাচ্ছে। মাঝেমাঝে আমার ডাকেও সাড়া দেয় না। এত বছর একা থাকার কারণে এমনটা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading