হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান: দাবি ট্রাম্পের

হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান: দাবি ট্রাম্পের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:২০

ইরান বর্তমানে পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে যে, তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে তাদের নেতৃত্ব নিয়ে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণেই তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চাইছে।

ট্রাম্প বলেছেন, ‘তারা (ইরান) চায় আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, কারণ তারা এখন তাদের নেতৃত্ব বা পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছে।’

আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়ে ইরান সরকারের ভেতরে যে বিভাজন বা মতপার্থক্য তৈরি হয়েছে, সে বিষয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, ইরান নিজেরাই এই অভ্যন্তরীণ বিভাজন মিটিয়ে ফেলতে সক্ষম হবে।

মার্কিন প্রেসিডেন্টের এই দাবির বিষয়ে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। ইরানের পক্ষ থেকে ঠিক কে এই বার্তা পাঠিয়েছে, ট্রাম্প প্রশাসনের কে তা গ্রহণ করেছে এবং এই যোগাযোগ সরাসরি হয়েছে নাকি কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে এসব বিষয়ে জানতে চেয়েছিল এপি। তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও সাড়া দেয়নি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading