আমদানি বন্ধ, আটকা পড়েছে কয়েক হাজার টন চাল

আমদানি বন্ধ, আটকা পড়েছে কয়েক হাজার টন চাল

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:২৭

ইন্ডিয়া থেকে চাল আমদানি শুরুর কয়েকদিনের মাথায় আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। দেশের বাজারে চালের মূল্য স্বাভাবিক রাখতে দেড় বছর পর চাল আমদানি শুরু হয়েছিল।

আমদানিকৃত চালের এইচএসকোড নিয়ে জটিলতার কারণ দেখিয়ে গত ১৩ জানুয়ারি থেকে ভারত চাল রফতানি বন্ধ রেখেছে। এতে করে দেশে প্রবেশের অপেক্ষায় ইন্ডিয়ার অভ্যন্তরে কয়েক হাজার টন চাল আটকা পড়েছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ইন্ডিয়া থেকে চাল আমদানির অনুমতির পর গত ৯ জানুয়ারি বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে চাল আমদানি শুরু হয়। ওই দিন বন্দর দিয়ে ৩টি ট্রাকে ১১২ টন চাল আমদানি হয়। এর পরদিন ১০ জানুয়ারি বন্দর দিয়ে ২০টি ট্রাকে ৮২৮ টন চাল আমদানি করা হয়। একইভাবে ১১ জানুয়ারি বন্দর দিয়ে ৮টি ট্রাকে ৩২৯ টন এবং ১২ জানুয়ারি বন্দর দিয়ে ২৩টি ট্রাকে ৮৮৪ টন চাল আমদানি হয়। কিন্তু এরপর এইচএসকোড নিয়ে জটিলতা দেখিয়ে গত ১৩ জানুয়ারি (বুধবার), ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ও ১৬ জানুয়ারি (রবিবার) বন্দর দিয়ে কোনও প্রকার চাল আমদানি হয়নি।

দেশীয় কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাল আমদানিতে ৬২.৫ শতাংশ শুল্ক আরোপ করায় চাল আমদানিতে লাভ না থাকায় ২০১৯ সালের ৩০ মে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি চালের শুল্ক ৬২.৫ থেকে দুদফা কমিয়ে ১৫ ভাগ করে সরকার। এর পর বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading