কিউবার বিরুদ্ধে মার্কিন অভিযোগ মিথ্যা: রাশিয়া

কিউবার বিরুদ্ধে মার্কিন অভিযোগ মিথ্যা: রাশিয়া

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৪৫

সন্ত্রাসবাদে সদতের যে অভিযোগ কিউবার বিরুদ্ধে আমেরিকা তুলেছে তা একেবারে মিথ্যা বলে জানিয়েছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (১৬ জানুয়ারি) মস্কোয় এক সংবাদিক সম্মেলনে হাভানার বিরুদ্ধে ওয়াশিংটনের করা অভিযোগটিকে উড়িয়ে দিয়েছেন ।

সন্ত্রাসবাদের প্রতি সমর্থক দেশগুলির তালিকায় কিউবাকে অন্তর্ভুক্ত করার মার্কিন সিদ্ধান্তকে একেবারে ভুল পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন জাখারোভা। তিনি জানান , মার্কিন সরকার বাস্তব পরিস্থিতির আলোকে নিজের বিদেশনীতি নির্ধারণ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

মার্কিন সরকার দু’দিন আগে সন্ত্রাসবাদে সমর্থক দেশগুলোর তালিকায় কিউবার নাম অন্তর্ভুক্ত করে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এ সম্পর্কে জানিয়েছেন, পররাষ্ট্রনীতি অত্যন্ত জটিল; কিন্তু তাই বলে আমেরিকার তার মূলনীতি থেকে সরে আসতে পারে না।

আমেরিকার আগ্রাসী ও হস্তক্ষেপকামী নীতির বিরোধিতা করার কারণে ল্যাটিন আমেরিকার দেশ কিউবা গত অর্ধ শতাব্দির বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞার মোকাবিলা করে আসছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল তার দেশের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা করেন এবং এ ঘটনাকে সন্ত্রাসবাদের প্রতি মার্কিন সরকারের দ্বৈত নীতির ফল বলে বর্ণনা করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading