ইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:০১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলাহ্ আহম্মেদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

রবিবার (১৭ জানুয়ারি) দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলাহ্ আহম্মেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading