ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:০১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৭ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ২০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৩ লাখ ১৬ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৪৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। গ্রামীণফোন ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মতিন স্পিনিং ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স,বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, লংকাবাংলা ফিন্যান্স, মতিন স্পিনিং, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, রবি, এসএস স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading