২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:১১

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে সোমবার (১৮ জানুয়ারি) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সামনে মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনের সময় জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। এর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাতে কোনও ভুলত্রুটি থাকলে সংশোধন করা যায়। এ পর্যন্ত আমরা এক লাখ ৪০ হাজার বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আরও ৩৪ হাজার বীর মুক্তিযোদ্ধার গেজেট যাচাই-বাছাই করা হবে। এছাড়া শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন ১৫ হাজারের মতো। আমাদের ধারণা কোনোমতেই বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা দুই লাখ ছাড়াবে না।’
তিনি বলেন, ‘মুজিববর্ষে ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য তিন হাজার কোটি টাকা ব্যয়ে বীর নিবাস তৈরি করা হয়েছে । স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
এসময় রাজাকারদের তালিকা প্রকাশের বিষয়ে সাংবাদিকদের মোজাম্মেল হক বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য আইন পাস করা হবে। সংসদ অধিবেশনে আইনটি তুলতে চাই। তবে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় আইনটি পাস করা হয়তো সম্ভব হবে না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading