করোনায় দেশজুড়ে আরও ১৬ মৃত্যু
উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:১২
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৬৯৭ জন। সোমবার (১৮ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত ৬৯৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন হয়েছে। আর মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন হয়েছে।

