সার্বভৌম দেশের অভ্যন্তারীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকুন: পশ্চিমা দেশগুলোকে রাশিয়া

সার্বভৌম দেশের অভ্যন্তারীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকুন: পশ্চিমা দেশগুলোকে রাশিয়া

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৪০

রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করা নিয়ে পশ্চিমা দেশগুলোর বক্তব্য নাকচ করে দিয়েছে মস্কো।

রবিবার নাভালনি জার্মানি থেকে মস্কো বিমানবন্দরে পৌঁছার পর রাশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। বলা হয়, বিষপ্রয়োগের ফলে অসুস্থ হয়ে বার্লিনের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ মাস পর নাভালনি মস্কোয় ফিরে গেলেন।

রাশিয়া নাভালনিকে বিষাক্ত গ্যাসপ্রয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্র সৃষ্টি করার জন্য পশ্চিমা গণমাধ্যম মস্কোর বিরুদ্ধে এই অপপ্রচারে নেমেছে।

এদিকে মস্কো বিমানবন্দর থেকে নাভালনিকে আটক করার পর আমেরিকা ইউরোপীয় দেশগুলো তাকে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নাভালনিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। তিনি ‘নিঃশর্তভাবে ও অবিলম্বে’ রাশিয়ার এই বিরোধী নেতাকে মুক্তি দেয়ার আহ্বান জানান। এছাড়া, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরাও মস্কোর প্রতি একই ধরনের আহ্বান জানিয়েছেন।

তাদের এ আহ্বানের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার (১৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আপনারা নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনযোগ দিন।”

তিনি আরো লিখেছেন, “আপনারা আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানিয়ে একটি সার্বভৌম দেশের অভ্যন্তারীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading