আমেরিকার বাইডেন প্রশাসনে ময়মনসিংহের জাইন সিদ্দিকী

আমেরিকার বাইডেন প্রশাসনে ময়মনসিংহের জাইন সিদ্দিকী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৫

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে বাইডেন-কমলা ট্রানজিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে ৩০ বছর বয়সী জাইন সিদ্দিকী। জাইন সিদ্দিকীর বাবা ও মা দুজনেই যুক্তরাষ্টের চিকিৎসক।

গত ১৩ জানুযারি জো বাইডেন প্রশাসন জাইনের নাম ঘোষণা করে। ঘোষণার পর দিন বাবা মোস্তাক আহম্মেদ সিদ্দিকী মোবাইল ফোনে এই খবর বাংলাদেশে থাকা পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের জানান। এরপর পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

৩৩ বছর আগে মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী আমেরিকা পাড়ি জমান। পরে সেখানে নাগরিকত্ব পেয়ে স্থায়ী হন। সেখানেই জন্ম জাইনের। তাদের সঙ্গে আমেরিকায় থাকেন জাইনের দাদি মাজেদা আক্তারও। জাইনের সেই দেশে বেড়ে ওঠা। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি।

সর্বশেষ চার বছর আগে ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে গ্রামে বেড়াতে আসেন জাইন। জাইন সিদ্দিকীর বাবার চাচাত ভাই রতন সিদ্দিকী বলেন, জাইনের বাবার পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে কেউ এখানে থাকেন না। তিনিই এখানে তাদের জমিজমা দেখাশোনা করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading