ভাসানচরের সুযোগ-সুবিধা দেখে দলে দলে আসবে রোহিঙ্গারা: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরের সুযোগ-সুবিধা দেখে দলে দলে আসবে রোহিঙ্গারা: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১৫

নবগঠিত ভাসানচর থানা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, ‘‘ভাসানচর ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য এ থানা উদ্বোধন করা হয়েছে। রোহিঙ্গারা এতোদিন ভুল বুঝেছিলো, এখানে তাদের নানান ধরনের অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে।’’

মঙ্গলাবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ থানাটি উদ্বোধন করেন। এটি জেলার দশম থানা। হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ছয়টি মৌজা নিয়ে এই নতুন থানা গঠিত হয়।

ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এ বসবাসকারী মিয়ানমার হতে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সহ অন্যান্যদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতের জন্য একজন পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ), দুইজন উপ-পরিদর্শক (এসআই), চার জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১৭ জন কনস্টেবলসহ মোট ২৪টি পদ নিয়ে আজ থেকে ভাসানচর থানার কার্যক্রম শুরু হল।

পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, বিজিবি’র মহা-পরিচালক মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি এবং ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার). জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এর প্রকল্প পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী ও সরকারের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading