এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সর্বনিম্ন

এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সর্বনিম্ন

উত্তরদক্ষিণ | বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:০০

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৮ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম।

সবশেষ গতবছরের ৮ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ৭ জনের মৃত্যুর খবর এসেছিল। আর ৯ মে আটজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

বুধবার (২০ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৯৫০ জনের মৃত্যু হল।

২৪ ঘণ্টায় আরও ৬৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading