রাজপরিবারের সমালোচনা করায় থাই নারীর ৪৩ বছরের জেল

রাজপরিবারের সমালোচনা করায় থাই নারীর ৪৩ বছরের জেল

উত্তরদক্ষিণ | বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৫৮

এক নারী থাইল্যান্ডের রাজপরিবারের সমালোচনা করায় তাকে ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

দেশটিতে রাজপরিবারের অবমাননায় এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠোর সাজা। খবর বিবিসি।

এনচান নামের সাবেক ওই নারী সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপরিবারকে কটাক্ষ করে অডিও পোস্ট করেছিলেন বলে অভিযোগ। ৬৩ বছর বয়সী এই নারী অবশ্য বলছেন, তিনি কেবল অডিও ক্লিপগুলো পোস্ট করেছিলেন; বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেননি।

থাইল্যান্ডের ‘লেইজ ম্যাজেস্টি’ আইনে রাজতন্ত্রের যে কোনো ধরনের অপমান বা অবমাননা নিষিদ্ধ। বিশ্বের যেসব দেশে এখনও এ ধরনের আইন আছে তার মধ্যে থাইল্যান্ডের আইনটিই সবচেয়ে কড়া।

এনচানের ২০১৪ ও ২০১৫ সালে ইউটিউব ও ফেইসবুকে অডিও ক্লিপগুলো পোস্ট ও শেয়ার করার ২৯টি অভিযোগের দোষ স্বীকার করে নিয়েছেন বলে তার আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

থাই এ নারীকে প্রথমে ৮৭ বছরের কারাদণ্ড দেওয়া হলেও দোষ স্বীকার করায় তা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়।

এনচান চাইলে তার এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading