‘ঢাকায় ইন্ডিয়ার উপহারের ভ্যাকসিন সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতির অংশ’
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪৫
ইন্ডিয়ার উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।
ভ্যাকসিন হস্তান্তরের এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এটি সর্বোচ্চ পর্যায়ে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির – দেয়া প্রতিশ্রুতির অংশ এবং ইন্ডিয়ার প্রতিবেশী প্রথম নীতির অংশ।
পারস্পরিক বুন্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এক সাথে বোভিড-১৯ এর মতো প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়বেন বলেও উল্লেখ করে ইন্ডিয়ার রাষ্ট্রদূত।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়াল আলম ছাড়ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্ডিয়ার দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে ইন্ডিয়ার উপহার স্বরূপ ভ্যাকসিনগুলো বহনকারী এয়ার ইন্ডিয়ার চাটার্ড বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

