ইরাকে জোড়া বিস্ফোরণে নিহত ২৮, আহত ৭৩

ইরাকে জোড়া বিস্ফোরণে নিহত ২৮, আহত ৭৩

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৩০

ইরাকের রাজধানী বাগদাদের তায়ারান স্কয়ার নামের একটি বাণিজ্যিক এলাকার রাস্তায় জোড়া আত্মঘাতী বোমার বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭৩ জন। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে, ইরাকের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন – ওই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাশাপাশি, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে বিস্ফোরণের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর এবং অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা নিশ্চিতকরনের কাজ চলছে।

এ ব্যাপারে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে – একটি পুরাতন কাপড়ের খোলা বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের সকলেই বেসামরিক নাগরিক।

এর আগে, ২০১৯ সালে বাগদাদে সর্বশেষ এ রকম হামলার আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading