টলিউডের প্রযোজক হতে যাচ্ছেন জয়া আহসান

টলিউডের প্রযোজক হতে যাচ্ছেন জয়া আহসান

উত্তরদক্ষিণ | শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:০০

প্রযোজক হিসেবে জয়া আহসান ‘সি-তে সিনেমা’র ব্যানারে ‘দেবী’সিনেমায় সফলতা পেয়েছেন। ঢালিউডের এসব তথ্য ছাপিয়ে এবার টলিউডের প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।

সবকিছুই চূড়ান্ত। ফেব্রুয়ারি থেকে শুটিং। আর এটা নিয়ে টালিগঞ্জে চলছে জোর আলোচনা। প্রযোজক জয়াকে সবাই স্বাগতও জানাচ্ছেন।

ইন্ডিয়ার সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জয়া প্রযোজিত টলিউডের প্রথম ছবির নাম ‘ওসিডি’। এটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। যিনি এর আগে জয়াকে নিয়ে ‘ভূতপরী’ সিনেমা তৈরি করেছেন। যা এখনও মুক্তির অপেক্ষায় আছে।

নতুন ছবিতে জয়া নিজেই হাজির হচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে এ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে চলচ্চিত্র প্রযোজনার বিষয়টি এড়িয়ে যান।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘ছবিটিতে আমি অভিনয় করছি, এটাই আপাতত খবর। এটা আমার জন্য এই বছরের নতুন প্রজেক্ট।’

জয়ার এই প্রজেক্টে বাংলাদেশের আরও এক জনপ্রিয় অভিনেতার কাজ করার কথা রয়েছে। কিন্তু কে তিনি তা জানা যায়নি। এর বাইরে টলিউড থেকে অভিনয় করবেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার প্রমুখ। এসব খবর মিলেছে ভারতীয় সংবাদমাধ্যম থেকেই।

তারা জানায়, সৌকর্যের ছবিতে সবসময় একটা টুইস্ট থাকে। কোয়েল মল্লিককে নিয়ে এই পরিচালকের শেষ ছবি ‘রক্ত রহস্য’ দর্শক-সমালোচকদের পছন্দ হয়েছিল। নতুন ছবিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading