মোদীর মায়ের কাছে কৃষকের খোলা চিঠি

মোদীর মায়ের কাছে কৃষকের খোলা চিঠি

উত্তরদক্ষিণ | শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১০

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদীর কাছে সাহায্য চেয়ে খোলা চিঠি লিখেছেন পাঞ্জাবের কৃষক হারপ্রীত সিং। ইন্ডিয়ায় চলমান কৃষক আন্দোলনে যোগ দেওয়া হারপ্রীত গত বুধবার শিমলা থেকে গ্রেপ্তার হন। যদিও একদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী মোদীর মায়ের কাছে একটি খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন।
শুক্রবার (২২ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়া কে হারপ্রীত বলেন, কৃষি সংস্কারের নামে গত বছর সেপ্টেম্বরে মোদী সরকার তিনটি কৃষি আইন পাস করেছে।
‘‘আমি প্রধামন্ত্রীর মাকে চিঠি লিখে অনুরোধ করেছি যেন তিনি নিজের ছেলেকে ওই তিনটি আইন বাতিল করতে বলেন। কেউ তার মায়ের অনুরোধ ফেলতে পারে না।”
হারপ্রীত তার চিঠিতে লেখেন, ‘‘প্রিয় মা, আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার ছেলে। আমার মনে হয় তিনি আপনার কথা ফেলতে পারবেন না। দয়া করে হাজার হাজার কৃষককে সাহায্য করুন, যারা কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে তীব্র ঠান্ডার মধ্যে দিল্লি সীমান্তে অবস্থান নিয়েছেন।”
থানা থেকে ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার রাতে নিজ জেলা ফিরোজপুরে ফিরে যান হারপ্রীত। তিনি জানান, শিগগিরই তিনি ওই চিঠি পোস্ট করবেন। হারপ্রীত ছাড়াও বুধবার পাঞ্জাবের মোহালি জেলার করণদীপ সন্ধু ও চন্ডিগড়ের গুরপ্রীত সিংকে গ্রেফতার করে পুলিশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading