বনানী ফুট ওভারব্রিজের নিচে মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ

বনানী ফুট ওভারব্রিজের নিচে মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ

উত্তরদক্ষিণ | শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৪০

রাজধানীর বনানী থানাধীন সৈনিক ক্লাব ফুট ওভারব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৩৫) বছর। পুলিশ তার পরিচয় খুঁজছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাস জানান, আমরা সংবাদ পেয়ে শনিবার রাত ৩টার দিকে বনানী সৈনিক ক্লাব ফুটওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে ছিলো জিন্সের নীল ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কোনও একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading