খেলতে গিয়ে গলায় ফাঁস, প্রাণ গেলো শিশুর

খেলতে গিয়ে গলায় ফাঁস, প্রাণ গেলো শিশুর

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৩২

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় হৃদয় সরকার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকালে আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামে গলায় ফাঁস লেগে আহত হয় সে। নিহত শিশু হৃদয় সরকার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামের মৃত রূপা সরকারের ছেলে। সে এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কাজ শেষে দোকানের আরেক শিশু কর্মচারীর সঙ্গে খেলা করছিল হৃদয়। এ সময় অসাবধানতাবশত তার গলায় রশির ফাঁস লেগে যায়। এতে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, ‘শ্বাসনালিতে রশির চাপ লেগে তার মৃত্যু হয়েছে।’

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘খেলার সময় গলায় ফাঁস লাগে ওই শিশুর। পরে চিকিৎসাধীন থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading