দেশে করোনায় আরও ২০ মৃত্যু

দেশে করোনায় আরও ২০ মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:২৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪৭৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৩৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২০০ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪৭৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৬৯টি। গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে পৌঁছেছে।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৮০ জন বা ৭৫ দশমিক ৭৮ শতাংশ এবং নারী এক হাজার ৯৪৩ জন বা ২৪ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading