রেশম খাতকে বিশ্বমানে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

রেশম খাতকে বিশ্বমানে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:০৫

সরকারি ও বেসরকারি উদ্যোগে রেশম খাতকে বিশ্বমানে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। রবিবার ( ২৪ জানুয়ারি) সকালে জেডিপিসি মিলনায়তনে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম পণ্যের প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রেশম খাতকে এগিয়ে নিতে হবে। সে জন্য বিশ্বমানে রূপান্তর করা হবে। পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টর এগিয়ে না এলে উন্নয়ন হবে না। সে জন্য সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে আলোচনা হওয়া।’

মন্ত্রী বলেন, ‘দুইবছর আগে আমরা দেখেছি সরকারিভাবে পাটশিল্পের বাজার ৫ শতাংশ নিয়ন্ত্রণ করত সরকার। আর বেসরকারিভাবে ৯৫ শতাংশ নিয়ন্ত্রণ করা হতো। সুতরাং প্রাইভেট সেক্টরের মাধ্যমে পাটের উন্নয়ন এসেছে।’

তিনি আরও বলেন, ‘রেশম উন্নয়ন বোর্ডের অনেক সম্পদ। একসময় রেশমের বাজার ভালো ছিল, তাহলে বাজার কেন খারাপ হলো, সেটিই প্রশ্ন। বিদেশি সুতার বাজার এখন সয়লাব। রেশম উন্নয়ন বোর্ডের সুতা বিক্রি হয় না। বিদেশি সুতার ওপর ৬০ শতাংশ ডিউটি (শুল্ক) এরপরও সেই সুতা আসছে। এখানে গলদ কোথায় খুঁজে বের করতে হবে। প্রাইভেট সেক্টর যদি সিল্ক ইন্ডাস্ট্রি গড়ে না তোলে তাহলে উন্নয়ন হবে না।’

পাট ও বস্ত্রমন্ত্রী আরও বলেন, ‘গার্মেন্টসে আমরা ভারত থেকে এগিয়ে আছি। সুতরাং রেশম সুতা উৎপন্ন করার যে পলিসিগুলো সেগুলো সরকার দেখবে। সরকার মডেল হিসেবে সেটিকে গড়ে তুলবে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading