চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ৩ ইরানি সিনেমা

চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ৩ ইরানি সিনেমা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:২৯

১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ৩ টি ইরানি প্রামাণ্য চলচ্চিত্র। এগুলো হলো ‘সূর্যবিহীন ছায়া’, শর্টফিল্ম ‘তেরিশকো’ এবং চলচ্চিত্র ‘অবহেলিত অপরাধ’।

রবিবার (২৪ জানুয়ারি) উৎসবের সমাপনী দিনে পরিচালক শাহরাম মাকরির ‘অবহেলিত অপরাধ’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছে। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া, মেহেরদাদ ওস্কুয়ির পরিচালনায় নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘সূর্যবিহীন ছায়া’ এই উৎসবের স্পিরিচুয়াল ফিল্ম বিভাগের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। আর পরিচালক শাকিবা খালেকির ‘তেরিশকো’ জিতেছে নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগের শ্রেষ্ঠ শর্টফিল্ম পুরস্কার।

৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার দেখানো হয়েছে ৭৩টি দেশের ২২৫টি ছবি। এগুলোর মধ্যে ইরান থেকেই প্রদর্শিত হয় চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও শর্টফিল্ম মিলিয়ে মোট ৩৫টি সিনেমা।

রবিবার সন্ধ্যায় পর্দা নামে এ উৎসবের। বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading