বাজেটকে কনভেনশনাল বলা সমীচীন নয়: প্রতিমন্ত্রী নুর

বাজেটকে কনভেনশনাল বলা সমীচীন নয়: প্রতিমন্ত্রী নুর

উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ জুন, ২০২৬, আপডেট ১৬:২০

বিরোধী দল টেবিল চাপড়িয়ে বাজেটে সমর্থন জানালেও বক্তব্যে এই বাজেটকে কনভেনশনাল (গতানুগতিক) বলা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন তিনি।

বাজেটের ইতিবাচক দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতের তুলনায় এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে এবং দেশীয় উৎপাদন ও শিল্পখাতকে প্রাধান্য দেয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগের ছোট-বড় মিছিল শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এতে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে।’

ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘ফ্যাসিস্টরা আমাদের কমন শত্রু, সেই প্রশ্নে কোনো আপস নেই।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading