ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একসাথে ৭ গাড়ির সংঘর্ষ

ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একসাথে ৭ গাড়ির সংঘর্ষ

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:২৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় একটি ট্রাক, ৫টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখি একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনিতে (রেলিং) ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা ৫টি প্রাইভেটকার ও শেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে। শেষের প্রাইভেটকারটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তবে আহতের মাত্রা গুরুতর নয়। গাড়িগুলো ধীর গতিতে চলছিলো বলে বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের এক পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading